হাজীগঞ্জ উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন নূর। তার উদ্যোগে প্রায় শতাধিক মানুষের মাঝে ঈদ উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেলে হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নগদ অর্থ ও ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের হাতে সেমাই, চিনি ও অন্যান্য আনুষঙ্গিক খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় শামসুদ্দিন নূর বলেন, “ঈদ সবার জন্য আনন্দের। সমাজের অসহায় মানুষদের একটু সহযোগিতা করতে পারলে সেই আনন্দ আরও বৃদ্ধি পায়। আমার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপস্থিত লোকজন এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং শামসুদ্দিন নূরকে ধন্যবাদ জানান। সমাজের বিত্তবানরা এ ধরনের কাজে এগিয়ে এলে অসহায় মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন অনেকে।
এই সময় উপস্থিত ছিলেন, সাবেক আহ্বায়ক, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদল: মাহফুজুর রহমান রবিন। সাবেক যুগ্ম আহ্বায়ক, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল: হাসান কিবরিয়া। সাবেক সভাপতি, ০৪ নং কালচৌঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল: সোহেল তানভীর। সাবেক সেক্রেটারি, ০৪ নং কালচৌঁ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল: সালাউদ্দিন সাকিব। সাবেক সভাপতি, ০৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদল: জহির রায়হান। সাবেক সদস্য সচিব, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল: ইমরান হোসেন সৈকত।সাবেক সদস্য, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদল: আফসান চৌধুরী অমি। সাবেক সদস্য, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদল: ফেরদৌস রহমান সামি। সাবেক সাধারণ সম্পাদক, ০৮ নং হাটিলা ইউনিয়ন ছাত্রদল: তানভীর আহমেদ রাব্বি। সাবেক সাধারণ সম্পাদক, ০৩ নং কালচৌঁ উত্তর ইউনিয়ন ছাত্রদল: মহিউদ্দিন মহিন।
সাবেক সাংগঠনিক সম্পাদক, ০৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদল: ফরহাদ হোসেন। সাবেক সভাপতি, ০৮ নং ওয়ার্ড, হাজীগঞ্জ পৌরসভা ছাত্রদল: হিমেল সরকার। ছাত্রদল নেতা: শহিদুল্লাহ, রায়হান প্রমুখ।




















