চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২ এপ্রিল (বুধবার) বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের শুরু হয় সকাল ৮টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে। জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা উত্তোলন করেন আয়োজক কমিটির আহ্বায়ক, লন্ডন প্রবাসী কাজী জাহিদুল ইসলাম জিলন।
পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেন দুলু। চমৎকার সঞ্চালনায় ছিলেন মোঃ ফরিদ আহমেদ খান, মোঃ আক্তার হোসেন মাস্টার ও ইব্রাহিম কাজী মামুন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ডাঃ মোঃ জিল্লুর রহমান। স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান, সাবেক ছাত্র হরেন্দ্র চন্দ্র সূত্র ধর, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ১৯৬৯ ব্যাচের মোঃ সাহাজাহান মাস্টার ও ১৯৯১ ব্যাচের মোঃ সোহরাব হোসেন।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য সচিব মোঃ কওছার আহমেদ ছামী। আরও উপস্থিত ছিলেন মোঃ সাহাআলম খান, হাবিবুর রহমান ঢালী, সাহাদাত প্রধানীয়া, মিরাদ প্রধানীয়া, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কাউসার পাটোয়ারী, সোহেল ঢালী, মোঃ ওবায়েদ উল্লাহ, মোঃ সাবের হোসাইন ও অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি ১৯৫৯ ব্যাচ থেকে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিচারণে মুখর ছিল। মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি ছাড়া পুরো আয়োজন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শেষ পর্যায়ে রাত ৮টায় র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ আয়োজন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক অবিস্মরণীয় সেতুবন্ধন তৈরি করেছে।




















