ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা ছুরিকাঘাতে আহত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 36

কচুয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা চুরিকাঘাতে আহত  হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার পাথৈর ইউনিয়নের গুতপুর করিমের চা দোকানের সামনে গুতপুর গ্রামের  সরকারি পুকুর লীজ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের বাচ্ছু তালুকদারের ছেলে শাহআলম তালুকদারের সাথে আল আমিন মোল্লার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহআলম তালুকদার দলবল নিয়ে আল আমিন মোল্লাকে মারধর করে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান,সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ,পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্যাহ আমান, উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক  মো. দেলোয়ার হোসেন, হাকিম মুন্সি,ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের আহবায়ক,শেখ ফরিদ, শাহপরান  ও সদস্য সচিব মো. রাকিব হোসেন তাকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসে। উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং  এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব আল আমিন মোল্লা ছুরিকাঘাতে আহত

আপডেট : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫