ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় অভিযান, লঞ্চ থেকে উদ্ধার ৩০০ কেজি জাটকা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • 49

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করা হচ্ছিল জাটকা ইলিশ। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১১ এপ্রিল) সকালে এক লঞ্চ থেকে উদ্ধার করা হয়েছে ৩০০ কেজি জাটকা।

ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত কালীপুর, ষাটনল, কুনু মার্কেট এলাকা ও আশপাশের নদীতে পরিচালিত হয় এই যৌথ অভিযান। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে অংশ নেন মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি ও উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

অভিযান চলাকালে ষাটনল ঘাটে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী আলতাবী শিপিং কোম্পানির একটি লঞ্চে তল্লাশি চালিয়ে জাটকা মাছগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মার্চ ও এপ্রিল মাস জুড়ে পদ্মা ও মেঘনায় ইলিশের অভয়াশ্রম কার্যক্রম চলমান রয়েছে। এই সময়ে জাটকা রক্ষায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, “জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। ইলিশ সম্পদ রক্ষায় আমাদের প্রচেষ্টা চলমান।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মেঘনায় অভিযান, লঞ্চ থেকে উদ্ধার ৩০০ কেজি জাটকা

আপডেট : ১১:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫