মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ২জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সাথে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাপাতি, কাঁচি (কাটার), লোহার রড, মোবাইল সেট, পিকআপ গাড়ী উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ জানায়, গত শনিবার থানার এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স ফরাজীকান্দি ইউপির চরমাছুয়া বাদামতলী বেড়িবাঁধ সড়কের উপর ডাকাতীর প্রস্তুতিকালে নোয়াখালী কবির হাট উপজেলার গুল্লাখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে ডাকাত দলের সদস্য মো. সোহেল রানা প্রধান সোহেল ডাকাত (৪০), এবং সোনাইমুড়ী উপজেলার সরগনতা গ্রামের মৃত আলী আজমের ছেলে মো. জাবেদ (৩৭) গ্রেপ্তার করেন।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছুরি, যাহার হাতল, ১টি কাঠের বাটযুক্ত স্টীলের তৈরী চাপাতি, ১টি স্টীলের তার ও তালা কাটার বিশেষ কাঁচি (কাটার), ১টি একটি ৫ সুতার লোহার রড, ১টি লোহার তৈরী মেশিনারী রড, ২টি মোবাইল ফোন, ১টি নীল ও হলুদ রংয়ের পিকআপ গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৬৯২ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া বাদামতলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা মূলত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, চক্রের সদস্যরা বিভিন্ন এলাকার মার্কেট, গণপরিবহন, বিভিন্ন অনুষ্ঠানের আশপাশে সুযোগ বুঝে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে ডাকাতি আইনে মামলা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তরে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
-
ডেস্ক নিউজ - আপডেট : ১২:৩১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- 28
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















