ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাচারে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • 66

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মনির হোসেন (৩৪) ও আরিফ হোসেন (২০)। তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানটি পরিচালনা করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। অভিযানে অংশ নেয় চাঁদপুর সদর ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং কচুয়া থানা পুলিশের যৌথ দল।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা পরিমাপক মেশিন ও একটি ফিল্টার উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের কচুয়া থানায় হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, “মাদক নির্মূলে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। গোপন তথ্যের ভিত্তিতে যেকোনো সময় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, সাচার এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সাচারে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫