ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীহ*ত্যা মামলায় সিদ্ধিরগঞ্জে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • 18

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় আলম ওরফে নবীন (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ের সময় আসামি আলম ওরফে নবীন আদালতে উপস্থিত ছিলেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি আরও জানান, মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হয়।
আসামি আলম ওরফে নবীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চরহোগলা এলাকার আদম আলী নেকরামের ছেলে। নিহত আফসানা তার স্ত্রী ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু জানান, ১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আফসানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে এবং তদন্ত শেষে তার স্বামী নবীনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

স্ত্রীহ*ত্যা মামলায় সিদ্ধিরগঞ্জে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৬:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫