ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • 27

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার অন্তর্গত মকিমাবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—কবির হোসেন (৩২) ও আকাশ (২৬)। অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, নগদ ১ হাজার ১৭০ টাকা, ৩টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
এই ধরনের অভিযান এলাকার সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় যৌথবাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

আপডেট : ০১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫