ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • 23
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে বিট পুলিশিং
কার্যক্রম বেগবান করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার মিলারচর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান সাগরের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলেরর সভাপতি মহসীন বেপারীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে ওসি রবিউল হক বলেন, পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান পুলিশ কর্মকর্তারা।
আরো বক্তব্য রাখেন, এসআই আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কাশেম বেপারী, প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক ইউপি সদস্য ওয়াদুদ, ইউপি সদস্য কবির হোসেন প্রমুখ।
বিট পুলিশিং সমাবেশে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সভা

আপডেট : ০৬:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫