চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে শহরের নতুনবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, ইউসুফ গাজীর বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলারই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ইউসুফ গাজীকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইউসুফ গাজী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এক সময় চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।




















