ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 23
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল মুবিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন। তিনি জামায়াতের কুমিল্লা জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ও লাকসাম উপজেলা জামায়াতের সাবেক আমির।
রোববার (২০ এপ্রিল) সকালে ওটারচর থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর কালিপুর, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, নতুনবাজার, আমিরাবাদ বাজার বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন।
গণসংযোগে অংশ নেন মতলব উত্তর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক দেওয়ান আবুল বাশার, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের সভাপতি এইচ এম রবিউল আলম,
উলামা বিভাগের সভাপতি মাওলানা হুসাইন গাজী, উপজেলা জামায়াতের রোকন ইসমাইল হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাহবুব সরকার প্রমুখ।
ডা. আব্দুল মুবিন বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বের মাধ্যমে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আমাদের দলের কেউ অতীতে রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন দুর্নীতির সাথে জড়িত ছিল না। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য আমরা কাজ করবো। ইনশাআল্লাহ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে দেশ গড়তে চায়। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বর্তমান সরকারের দমননীতি ব্যর্থ হয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন জামায়াত ও জনগণ একই পথে।
তিনি জনগণকে আল্লাহর আইনের ছায়াতলে’ আসার আহ্বান জানান এবং বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই স্লোগানে অনেক মানুষ জামায়াতের দিকে আকৃষ্ট হচ্ছেন।
তিনি দাবি করেন, ছাত্র-জনতা ৫ আগস্টের রক্তদানের মাধ্যমে বিজয় এনেছে, ভবিষ্যতেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারাই নেতৃত্ব দেবে।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে জামায়াতের রাজনৈতিক বার্তা পৌঁছে দেন নেতাকর্মীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট : ১০:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫