ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বসতবাড়ির কাঁটা তারের বেড়া, গাছপালা কর্তন ও চাঁদা দাবির অভিযোগ এনে থানায় মামলা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • 34

হাজীগঞ্জে বাড়িতে না থাকায় এক নারীর সম্পত্তি দখলের পাঁয়তারা এবং ওই নারীর কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে তার বসতবাড়ির সীমানার কাঁটা তারের বেড়া ও গাছপালা কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি সালেহা বেগম (৫০) নামের ওই নারী সোমবার (২১ এপ্রিল) হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে গত রোববার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া এলাকার সাবেক কাউন্সিলর শুকু কশিনারের বসতঘরের সামনে সালেহা বেগমের ভূমিতে বেড়া ও গাছপালা কাটার ঘটনা ঘটে। অভিযোগে তিনি ওই এলাকার আলা বক্স বেপারী বাড়ির সামছুল হকের ছেলে মো. মোতালেবকে (৩১) বিবাদী করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রান্ধুনীমূড়া আলাবক্স বেপারী বাড়ির তাজুল ইসলামে স্ত্রী সালেহা বেগম সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। তিনি ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় বিবাদী মোতালেব তাঁর দখলীয় ভূমির বেড়া ও গাছপালা কেটে বিভিন্ন ক্ষতিসাধনসহ সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে।

সালেহা বেগম প্রতিবাদ করলে তার কাছ থেকে মোতালেব বিভিন্ন অংকে চাঁদা দাবি করেন এবং তাকে হত্যার হুমকিসহ ভয়-ভীতি দেখান। চাঁদা না পেয়ে সবশেষ গত রোববার (২০ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে মোতালেব তাঁর বসতবাড়ির কাঁটা তারের বেড়া ও গাছাপালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করেন।

খবর পেয়ে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে এসে মোতালেব বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এসময় মোতালেব তাকে মারধর করতে উদ্দ্যত হন এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁর সম্পত্তি জোরপূর্বক দখলে করবে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আমিন মিয়া, আনোয়ার হোসেন, রাবেয়া বেগম, রহিমা বেগম ও মুকছুদা বেগম বলেন, সে (মোতালেব) ভালো না। শুধু শুধু মানুষকে হয়রানি করে এবং টাকা-পয়সা চায় (চাঁদা দাবি করে)।

বেড়া কাটার বিষয়টি স্বীকার করেন, অভিযুক্ত মোতালেব। তবে গাছ কাটার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, সালেহা বেগমদের সাথে আমাদের সম্পত্তিগত বিরোধ রয়েছে এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান।

এদিকে অভিযোগ পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কথা বলেন, অভিযোগের তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন। এসময় তিনি প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাক্ষীসহ বাদী ও বিবাদীকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় উপস্থিত থাকার নির্দেশনা দেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বসতবাড়ির কাঁটা তারের বেড়া, গাছপালা কর্তন ও চাঁদা দাবির অভিযোগ এনে থানায় মামলা

আপডেট : ১০:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫