ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ইমামকে হাতকড়া পরিয়ে সাড়ে চার লাখ টাকা লুট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 32

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ইমামকে হাতকড়া পরিয়ে সাড়ে চার লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় তারা ইমামের মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিমকার্ডও নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায়। ভুক্তভোগী ইমাম বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহসান হাবীব ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও পাশাপাশি নূরে মোহাম্মদ স্টোর নামে একটি বিকাশ এজেন্টের মালিক। ঘটনার দিন একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাসে করে ৭-৮ জন ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেয়। তারা প্রথমে তাকে দোকান থেকে বাইরে ডেকে নেয়, পরে ২-৩ জন দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও সিমকার্ড নিয়ে নেয়।

এরপর ইমামকে জোরপূর্বক গাড়িতে তুলে হাতকড়া পরিয়ে বৈদ্যুতিক শক দেওয়া হয়। তার বিকাশ লেনদেনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বিকাশ ও রকেট অ্যাকাউন্ট থেকে আরও ২ লাখ ৮০ হাজার টাকা ক্যাশ আউট করা হয়। পরবর্তীতে তাকে হাত-পা বেঁধে মালিবাগ এলাকার রাস্তায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ইমামকে হাতকড়া পরিয়ে সাড়ে চার লাখ টাকা লুট

আপডেট : ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫