ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ছাত্রদলে যোগদান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • 31

মুন্সিগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) এ যোগ দিয়েছেন। তারা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইফতি আহমেদ ফাহিম।

২১ এপ্রিল ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর, গত ২৩ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে শ্রীনগর সরকারি কলেজে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন তারা।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন।

এখন তারা শ্রীনগর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সদস্য হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত হলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ছাত্রদলে যোগদান

আপডেট : ০৪:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫