ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে ফিরছে জীবন, স্বপ্নে ভাসছেন জেলেরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • 21

দুই মাসের দীর্ঘ প্রতীক্ষার পর আবারও প্রাণচঞ্চল হয়ে উঠতে যাচ্ছে চাঁদপুরের পদ্মা-মেঘনার বুক। জাটকা সংরক্ষণে আরোপিত নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নৌকা আর জাল নিয়ে প্রস্তুত শত শত জেলে।

মার্চ ও এপ্রিল—এই দুই মাস মাছ ধরা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। মাছের প্রজনন ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরসহ ছয়টি নদী এলাকায় এ বিধিনিষেধ কার্যকর ছিল। প্রশাসন, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও নৌ পুলিশ মিলিয়ে ছিল কঠোর নজরদারি।

জেলেদের মতে, এ সময়টা তাদের জন্য ছিল কঠিনতম এক যুদ্ধ। মৎস্যজীবী মজিব দেওয়ান বলেন, “নদীতে নামতে পারিনি, পরিবার চালাতে হয়েছে ধারদেনা করে। এখন সেই কষ্ট ভুলে নতুন আশায় নদীর দিকে তাকিয়ে আছি।”

সরকারি সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল বলে অভিযোগ জেলেদের। তবুও, নিয়ম মেনে নদী থেকে দূরে ছিলেন তারা।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, “এ বছরের জাটকা সংরক্ষণ অভিযান ছিল সফল। এর ফল মিলবে ইলিশের উৎপাদনে। সেই লাভটাই পাবে আমাদের জেলেরা।”

রাত পেরোলেই আবার কুয়াশা ভেদ করে জেলেদের নৌকা ছুটবে ইলিশের পেছনে। এই যাত্রা শুধু জীবিকার নয়, বেঁচে থাকার লড়াইও বটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নদীতে ফিরছে জীবন, স্বপ্নে ভাসছেন জেলেরা

আপডেট : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫