ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমি আপনাদের সাথে কাজ করতে চাই, বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে আমি আপনাদের সাথে থাকবো- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 19

জনগণের ভোটাধিকার, সুশাসন, ন্যায় বিচারসহ সরকার পরিচালনার সব কিছুই রয়েছে, ৩১ দফায়।
বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলেছেন তা অনেক দিন আগেই বিএনপি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। বিএনপি ঘোষিত ৩১ দফায় পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলা হয়েছে। কি নেই ৩১ দফায়? শাসন ব্যাবস্থার সবকিছুই এখানে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত রিভার ভিউ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে আপনারা সংস্কারের বাস্তব চিত্র দেখতে পারেন।

তিনি বলেন, আমি আপনাদের সাথে কাজ করতে চাই, বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে আমি আপনাদের সাথে থাকবো। দয়াকরে কাউকে হেয় প্রতিপন্ন করে কোন প্রকার কথা কিংবা সোশ্যাল মিডিয়ায় কিছু প্রচার করবেন না। ব্যক্তি উপর রাগ করে দলের ক্ষতি করবেন না। অনেকেই অনেক কিছু চাইতে পারে কিন্তু দল যা ভালো মনে করবে আমরা তাই করবো। দলের সিদ্ধান্তর বিষয়ে আমরা সকলেই একমত থাকবো।

শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির নেতা মাজহারুল ইসলাম মিন্টু, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন মাস্টার, মনির হোসেন, মোশাররফ হোসেন টুটুল, কাজী জাহাঙ্গীর আলম, সাইফুল করিম মিনার, ফখরুল আলম পাটোয়ারী, খায়রুল ইসলাম স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, তাজুল ইসলাম সুমন, আতাহার আহমেদ তানভীর, শাহজাহান সম্রাটসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আমি আপনাদের সাথে কাজ করতে চাই, বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে আমি আপনাদের সাথে থাকবো- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন 

আপডেট : ০২:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫