ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 28

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে সিয়াস (১৯) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার টোরাগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিয়াসকে আটক করার সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এবং উদ্ধারকৃত ইয়াবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের সহযোগিতার জন্য বাহিনী ধন্যবাদও জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১০:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫