ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • 25

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লাউতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জাকির হোসেন (৩৮), জাহাঙ্গীর আলম (৪২) এবং তারেক আহমেদ (২৮)। তাদের প্রত্যেকেই মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বলে জানা গেছে।

অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং ফরিদগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে লাউতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয় জনগণ যৌথ বাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫