ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. জসিম উদ্দিন ওরফে কলন্তর নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে জসিম উদ্দিনের বসতঘরে এ ঘটনা ঘটে। ওই দুই শিশু পরস্পর সহোদরা এবং আরবি পড়তে গিয়ে অভিযুক্তের বাসায় যায়। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের দাদা অভিযুক্তের ঘর থেকে শিশুদের আতঙ্কিত অবস্থায় দৌড়ে বের হতে দেখেন।

পরে শিশুরা জানায়, শিক্ষক তাদের ফুসলিয়ে ঘরে নিয়ে অশ্লীল ভিডিও দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে বিভিন্নভাবে যৌন হয়রানি করে।

ঘটনার পর ৩০ এপ্রিল রাতে ফরিদগঞ্জ থানায় শিশুদের দাদা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা ও দণ্ডবিধির ৫০৬/২ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০৩)।

পরদিন ১ মে (বৃহস্পতিবার) মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাকিবুল হাসান অভিযুক্তকে আটক করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, “অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

আপডেট : ০৭:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫