ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে এসকে এয়ার ইন্টারন্যাশনালে হজ্জ প্রশিক্ষণ

হাজীগঞ্জে এসকে এয়ার ইন্টারন্যাশনালের আয়োজনে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেলসের সত্ত্বাধীকারী মো.গিয়াস উদ্দিন পাটোয়ারীর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (৩ মে) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে চলতি বছর হজ্জ অংশগ্রহণকারীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব কবির হোসাইন পাটোয়ারী সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিতির মাঝে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে হজ্জ সম্পর্কিত বিভিন্ন মাসআলা উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্নের সমাধানমূলক জবাব দেন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা বাইতুল ইজ্জত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সাখাওয়াত হোসেন মিয়াজী।

এসময় তিনি হজ্জে অংশগ্রহণকারীদের কল্যাণ এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত করেন। এর আগে এসকে এয়ার ইন্টারন্যাশনালের সত্ত্বাধীকারী মো.গিয়াস উদ্দিন পাটোয়ারী ট্রাভেলস্ এর পক্ষ থেকে হজ্জের বিভিন্ন দিক এবং সৌদিআরবে ইবাদত, যোগাযোগ ও থাকা-খাওয়াসহ বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন।

এছাড়াও তিনি হজ্জে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বক্তব্য শেষে তিনি হজ্জে অংশগ্রহণকারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। প্র্রশিক্ষণে অতিথিদের বক্তব্য রাখেন, বিশিষ্ট্য ইসলামী আলোচক মাওলানা মো. আবু সালেহ, অভিজ্ঞ মোয়াল্লেম আমিনুল ইসলাম ও মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, আলহাজ্ব হারুনুর রশিদ পাটোয়ারী, মো. ফখরুল ইসলাম পাটোয়ারী, মো. আব্দুর রহমান রুবেল, আলহাজ্ব শাহআলম, হেলাল উদ্দিন বাহারসহ অন্যান্য অতিথিবৃন্দ, এসকে এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে চলতি হজ্জে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ট্রাভেল্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এসকে এয়ার ইন্টারন্যাশনাল দীর্ঘদিন সুনামের সাথে হজ্জ, ওমরা, ম্যান পাওয়ার ও বিমান টিকেট, ভিসা চেক ও অনলাইন সেবা পরিচালনা করে আসছে। তারা আন্তরিকভাবে হজ্জ্ব যাত্রীদের সেবা প্রদান করে থাকে। প্রতি বছরের মতো এবারও ১ হাজার ৪৭ জন যাত্রী হজ্জের উদ্দেশ্যে ৮ তারিখ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে এসকে এয়ার ইন্টারন্যাশনালে হজ্জ প্রশিক্ষণ

আপডেট : ০৫:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫