রবিবার কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ে হিসাব শাখার জুনিয়র অফিসার কুলসুমা আখন ও পরিদর্শক ইব্রাহিম মোঃ আলীর নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিলের সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আ ন ম এহছানুল হক মিলন সমর্থিত কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তরিকুল ইসলাম, যুবদল নেতা আবু বক্কর, মোশারফ ও সোহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রার্থী বিল্লাল হোসেন মজুমদার বলেন, আমি দীর্ঘদিন ধরে পৌরসভার করইশ পশ্চিম পাড়া কৃষক সমবায় সমিতির নেতৃত্ব দিয়ে আসছি । আমি নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো ও অবহেলিত কচুয়ার কৃষক সমবায় সমিতির লিঃ আওতাধীন সকল সমিতিকে এক্টিভ করে কৃষকের ভাগ্য বদলে করতে এবং কৃষকের উন্নয়নে কাজ করে যাবো। ফলে আগামী ২৮ মে বুধবার সকলের দোয়া ও ভোটারদের সমর্থন আশা করছি।
উল্লেখ্য কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১৯ মে প্রতীক বরাদ্দ ও ২৮ মে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । এতে কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৫২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন নির্বাচন তফসিল কমিটির সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন।




















