ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার

হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি ৯ এমএম পিস্তল এবং চার রাউন্ড গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদপুর জেলায় চলমান অভিযানের অংশ হিসেবে ৫ মে রবিবার বিকেল ২টা ১৩ মিনিটে এ অভিযান চালানো হয়। চাঁদপুর সদর আর্মি ক্যাম্প, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ যৌথ অভিযানে উপজেলার শাড়াসিয়া এলাকা থেকে একটি সক্রিয় ৯ এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে জড়িত একাধিক বাহিনীর সদস্যরা জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযুক্তদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।

এই বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, আমরা পিস্তল উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে মনে হয় এটা ড্যামি। পরবর্তী তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর এ বিশেষ অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চাঁদপুরে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৯ এমএম পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট : ০৮:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫