ঢাকার রমনা থানা এলাকার কাকরাইল, ৮০/৫ ভি আই পি রোড, ৪র্থ তলা ফ্ল্যাটটি অবৈধভাবে দখল করেছেন ড. খাজা ইকবাল আহসান উল্লাহ নামের এক ব্যাক্তি। এর প্রতিবাদে মঙ্গলবার (৬ মে) মানববন্ধন করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা জানান,
জাহাজী শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও শ্রমিক নেতা গোলাম কিবরিয়া মিয়াজির ক্রয়কৃত ফ্ল্যাটটি ফিরে পেতে ও অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যাতে দ্রুত দখল ছেড়ে আমাদের শ্রমিক নেতার ফ্ল্যাটটি ফিরিয়ে দেয়া হয়।
জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নৌযান শ্রমিক ও কর্মচারীগন অবৈধ দখলের প্রতিবাদে এ মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বিভিন্ন নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নসহ তিনটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, তাদের নেতা গোলাম কিবরিয়া মিয়াজি ৮০/৫ ভি আই পি রোড কাকরাইলে এর ৫ম তলায় ১৪৩০ বর্গফুট ৪/এ এর একটি ফ্ল্যাট ক্রয় করে। খাজা ইকবাল আহসান উল্লাহর জোরপূর্বক তালা ভেঙে নিজে তালা লাগিয়ে দিয়ে দখল করে।
সেই ফ্ল্যাটটি ১৭ মার্চ তারিখে তেজগাঁও সাব রেজিস্ট্রার অফিসে সাব-কলা দলিল মূল্যে রেজিস্ট্রি করা হয়।
মূল মালিকের থেকে ফ্লাট ক্রয় করে থাকে।
কিন্তু এখন সেই ফ্লাট দখল করে রেখেছেন অন্য আরেক ব্যক্তি । ডাক্তার খাজা ইকবাল আহসান উল্লাহ। এই নামে এক ব্যক্তি ক্রয়কৃত ফ্ল্যাটটি জোরপূর্বক ভাবে দখল করে রেখেছেন। সে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে তাল বাহানা করেন এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসতেছেন উনি ব্যারিস্টার পরিচয় দিয়ে প্রশাসনসহ রাজনৈতিক প্রভাব বিস্তারের পায়তারা শুরু করেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের কাছে আমাদের সুদৃষ্টি কামনা করছি এরকম দখলবাজদের হাত থেকে আমাদের ফ্ল্যাটটি ফিরিয়ে দিন, আমাদের শ্রমিক সংগঠনের অফিসটি তালাবদ্ধ করে রেখেছে তাই আজকে আমাদের মিটিং করতে পারছি না, আমাদের সকল শ্রমিক নেতারা রাস্তাঘাটে দাঁড়িয়ে সময় পার করছে। তাই অতি বিলম্বে আমাদের এই ফ্ল্যাট বুঝিয়ে না দাওয়া হলে, সমিতি আরও কঠোরের চাইতে কঠোর হবে। এ বিষয়ে রমনা মডেল থানায় ড. খাজা ইকবাল আহসান উল্লাহর বিরুদ্ধে ফ্ল্যাট মালিক গোলাম কিবরিয়া মিয়াজির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ১৬৪৪ তারিখ ২৬-০৪-২০২৫ ইং।
বিষয়টি জানতে খাজা ইকবালের সাথে যোগাযোগ করলে তাকে ফোনে বা সরাসরি সাক্ষাৎ পাওয়া যায় নাই।
সূত্রে জানা গেছে ৪/৫ দিন আগে তিনি ফ্ল্যাটটি তালাবদ্ধ করে দেশের বাইরে আছেন।
এব্যাপারে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।




















