ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন ও স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ডের তিন তিন বারের সাবেক কাউন্সিলর মোহসীন ফারুক বাদলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অপপ্রচারের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী কাউন্সিলর। বিক্ষোভ মিছিলে সকলের এক দাবি সাবেক কাউন্সিলর মোহসীন ফারুক বাদলের চরিত্র ফুলের মতো পবিত্র, বাদল ভাইয়ের ভয় নেই, রাজপথ ছাড়ি নেই, বাদল ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, এই স্লোগান দিতে থাকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ৬ মে বাদ আসার খাটুরা বিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শুরু করে। মানববন্ধনটি খাটুরা এবং বিলো ভাই ধেররা হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষেণ শেষে ধেররা বাজারে এসে সমাপ্ত হয়। মিছিলে অংশগ্রহণ করেন ধেররা খাটরা ও বিলওয়াই গ্রামের শত শত নারী পুরুষ বৃদ্ধ আবালবনিতা।
মানববন্ধন শেষে স্থানীয় জনতার উদ্দেশ্যে সাবেক কাউন্সিলর মোহসীন ফারুক বাদলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অপপ্রচারের প্রতিবাদে তার বড় ভাই সালাউদ্দিন ফারুক বলেন, আমরা রাজনৈতিক পরিবারের সন্তান, আমার ছোট ভাই দীর্ঘদিন রাজনীতি   ও মানুষের সেবা করতে গিয়ে তাঁর কিছু শত্রু পিছনে লেগে গেছে। যেই শত্রুরা আমার ভাইয়ের ক্ষতি করার উদ্দেশ্যে জীবনে অর্জিত মান সম্মান হেনস্তা করার লক্ষ্যে পরিকল্পিত এবং সাজানো নাটক সাজিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ডের তিন তিন বারের সাবেক কাউন্সিলর মোহসীন ফারুক বাদল বলেন, আমার জীবনে অর্জিত মান সম্মান যারা ক্ষুন্ন করতে চেয়েছে তাদের বিচার যেন মহান আল্লাহ রাব্বুল আলামীন করে, আপনারা দেখেছেন তিন গ্রামের মানুষ আজ নারী-পুরুষ সকলে আমার জন্য ফেস্টুন ব্যানার নিয়ে রাস্তায় নেমে এসেছে, আমি যদি খারাপ হতাম তাহলে কি মানুষ এভাবে আমার জন্য রাস্তায় নেমে আসতো। আমি বেশি কিছু বলব না মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদের বিচার করে। ৩ মে পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে হেনস্তা করার জন্য আমি প্রশাসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি কামনা করছি।
এ সময় হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় জাতীয় পত্রিকার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন ও স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ১১:০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫