ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ হারায় শিক্ষক দম্পতির ছোট ছেলে আবু বকর চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামে পানিতে ডুবে আবু বকর (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবু বকর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল ইসলামের ছোট ছেলে। শিক্ষক রবিউলের গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলায়। বর্তমানে তিনি পরিবারসহ নন্দনপুর গ্রামের ডেঙ্গুর বাড়িতে দুলালের বাসায় ভাড়া থাকেন। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আবু বকর বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভেসে ওঠা অবস্থায় আবু বকরকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, প্রতিবেশী ও স্বজনদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশুটি বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

আপডেট : ০৮:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫