ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলুমের সাথে জড়িত ছিলেন না এমন আ.লীগ কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবে

আওয়ামী লীগের পরিচিত দোসর বা বিএনপির ওপর নির্যাতন চালানো ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে যারা বিএনপির বিরুদ্ধে জুলুম-নির্যাতনে অংশ নেয়নি, বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবেন।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “বিএনপিকে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর দল হিসেবে গড়ে তুলতে হবে। তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সদস্যপদ দেওয়া যাবে না। দলের সদস্য সংগ্রহ কার্যক্রমকে আরও স্বচ্ছ ও দৃশ্যমান করতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন, জেল-হাজত ও নির্যাতনের মধ্যে দিন কাটিয়েছেন। এসব কারণে বিএনপি বড় রাজনৈতিক দল হয়েও সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এখন সময় এসেছে দলকে নতুনভাবে সংগঠিত ও শক্তিশালী করার।”

এসময় অনুষ্ঠানে উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আগামী দিনে যারা রাজনীতিতে প্রতিযোগিতা করতে চায়, তাদের বিএনপির মতো অভিজ্ঞ দলের সঙ্গে টিকে থাকা কঠিন হবে। কোনও ষড়যন্ত্রই বিএনপির পথ রোধ করতে পারবে না।”

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সদস্য ফরম সংগ্রহ করতে আসেন। নেতারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং পুরাতনদের নবায়নের মধ্য দিয়ে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জুলুমের সাথে জড়িত ছিলেন না এমন আ.লীগ কর্মীরাও বিএনপির সদস্য হতে পারবে

আপডেট : ০২:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫