ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডিজিটাল ভূমি জরিপ নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বাস্তবায়ন করছে “Establishment of Digital Land Management System (EDLMS) Project (১ম সংশোধিত)”। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একটি দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার, যেখানে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো: সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (EDLMS) ও পরিচালক মো: মোমিনুর রশীদ।

সেমিনারে অংশ নেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ জনগণের প্রতিনিধিরা।
উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় EDLMS প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, আধুনিক ডিজিটাল জরিপ পদ্ধতি, ভূমির তথ্য ডিজিটাল ডেটাবেইসে অন্তর্ভুক্তিকরণ, নাগরিকসেবায় প্রযুক্তির ব্যবহারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিক।

সেমিনারে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে জরিপ কার্যক্রমে তাঁদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং পরামর্শ তুলে ধরেন। তারা জানান, জমির সীমানা নির্ধারণে জটিলতা, তথ্য ঘাটতি এবং স্থানীয় সহায়তার অভাবে মাঝে মাঝে সমস্যা তৈরি হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে গঠনমূলক মতামত প্রদান করেন এবং জানান, জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা জরুরি।

সেমিনারে আরও বলা হয়, নাগরিক অভিযোগ ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে হবে, যাতে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা জোরদার করার মাধ্যমে জরিপ কার্যক্রম আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দিনব্যাপী এই সেমিনার ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে আধুনিক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে সপ্তাহব্যাপী জ’লাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জে ডিজিটাল ভূমি জরিপ নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৫:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫