ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ নগর ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—নিরব ওরফে রুবেল, জিসান, দেলোয়ার এবং মো. পাপ্পু।
বুধবার (২১ মে) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। তিনি জানান, “ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। গতকাল রাতে একজনকে ও আজ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে আটক করতে সক্ষম হয়েছি।”
প্রসঙ্গত, গত ১২ মে অবাধে শহরে প্রবেশের দাবিতে আন্দোলনে অংশ নিয়ে একদল অটোরিকশা চালক দেশীয় অস্ত্রসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালায়। এতে সিটি করপোরেশনের কর্মকর্তাসহ নগরীর যানজট নিরসনে যুক্ত স্বেচ্ছাসেবক সহ অন্তত বিশজন আহত হন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জ নগর ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ৪

আপডেট : ০৫:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫