চাঁদপুর সদর উপজেলার ব্যাংক কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জিসান মোল্লা (২২) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২২ মে) সকাল ১১টা ২৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে চাঁদপুর জেলায় চলমান মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
আটক জিসান মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে যৌথ বাহিনী।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















