ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জকে সবুজায়ন করে গড়ে তোলা হবে— নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 30
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নারায়ণগঞ্জ জেলাকে সবুজায়ন করে গড়ে তোলা হবে। প্রতিটি খালি জায়গায় গাছ রোপণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে গাছ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জ জেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা নারায়ণগঞ্জ জেলাকে একটি বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে চাই। আমরা গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় ৮০ ট্রাক ব্যানার, ফ্যাস্টুন অপসারণ করেছি।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে
নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব এর আয়োজনে কংক্রিটের নগরী থেকে সবুজের নগরীতে রূপান্তরের অভিপ্রায়ে
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ‘গ্ৰিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির প্রেরণায় বৃক্ষ রোপন কর্মসূচী ও ছাদ বাগান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, ইংরেজি বিভাগের প্রভাষক আকলিমা আক্তার রিংকু, শিক্ষক আরিফ মিহির।
কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জকে সবুজায়ন করে গড়ে তোলা হবে— নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা 

আপডেট : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫