বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের দুই দিনব্যাপী সভা ২১ ও ২২ মে ২০২৫ তারিখে ঢাকার সেনানিবাসে অবস্থিত আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এলাকায় পরিচালিত ৬৩টি পাবলিক ও ইংরেজি মাধ্যম স্কুল-কলেজের নীতিনির্ধারণী ও সার্বিক বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। তিনি তাঁর বক্তব্যে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশংসা করেন এবং শিক্ষা খাতে তাদের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, পাঠদান পদ্ধতি এবং প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনা উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর; সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- 23
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















