ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে তিন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা ও ইয়াবা। শুক্রবার (২৩ মে) ভোররাতে কালিকাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় মোঃ আলম মিয়া (৫২), মোঃ তহিদ হোসেন (২২) এবং নাঈম মজুমদার (১৯) নামের তিনজনকে। অভিযানে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সূত্র জানায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছিল। অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
অভিযান পরিচালনাকারী বাহিনীর এক সদস্য জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
তিনি আরও বলেন, মাদকের মূল উৎস খুঁজে বের করে পুরো চক্রকে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।
চাঁদপুরবাসী এই অভিযানে সন্তোষ প্রকাশ করে যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

সূত্র: চাঁদপুর আর্মি ক্যাম্প

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব দক্ষিণে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ০১:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫