ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়ক বন্ধ করে গণঅধিকারের সমাবেশ, চলাচলে ভোগান্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে স্টেজ নির্মাণ করে গনসমাবেশের আয়োজন করেছেন গণধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা ও পথচারীরা।
শুক্রবার (২৩ মে) ভোর থেকেই উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কটি বন্ধ করে সমাবেশ আয়োজনের কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের আয়োজনে শুক্রবার বেলা ৩টায় ভুলতা গোলচত্ত্বর এলাকার ঢাকা সিলেট মহাসড়কে গণসমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল ইসলাম নুর ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক রাশেদ খান থাকবেন।
বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কের পাশে চেয়ার ও স্টেজের মালামাল এনে রাখা হয়। শুক্রবার ভোর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে সড়কের মধ্যখানে স্টেজ তৈরির কাজ শুরু হয়। এতে করে সড়কের উভয় দিকে ভোর থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী থেকে পথচারীরা। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুলতা গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, হাজী শপিং কমপ্লেক্স, রেদওয়ান টাওয়ারসহ হাট বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। মহাসড়কের একপাশ বন্ধ হয়ে যাওয়ায় অন্য পাশ দিয়ে উল্টো পথে যানবাহন চলাচল করে যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সমাবেশ করার জন্য রূপগঞ্জে অনেক মাঠ রয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়ক দেশের অন্যতম একটি ব্যস্ততম মহাসড়ক। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এমন ব্যস্ততম একটি মহাসড়ক এভাবে দখল করে সমাবেশের আয়োজনের বিষয়টি নিন্দনীয়। মহাসড়ক দখল করে সমাবেশের আয়োজন করায় ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
এ সমাবেশের ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
রুপগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি কাউসার আহমেদ বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে অনুমতি নিয়েছি। সড়কে স্টেজ করলেও আমরা বিকল্প হিসেবে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেছি। এতে কোনো সমস্যা হবে না।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানন বলেন, বিষয়টি আমার জানা নেই। ইউএনও-এর সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী ইসলাম বলেন, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি সমাবেশ করা হবে বলে আমাদের কাছে একটি চিঠি দিয়েছে। তবে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে স্টেজ করে সেখানে সমাবেশ করবে সেটা তো সম্পূর্ণ বেআইনি। বিষয়টি আমরা দেখছি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মহাসড়ক বন্ধ করে গণঅধিকারের সমাবেশ, চলাচলে ভোগান্তি

আপডেট : ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫