ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কুটির শিল্প মেলা: দর্শনার্থীর ভিড়ে সড়কে যানজট

চাঁদপুরের হাজীগঞ্জে চলছে মাসব্যাপী কুটির শিল্পপণ্য মেলা। এ মেলাকে কেন্দ্র করে স্থানীয়সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছেন। ফলে ব্যস্ততম রামগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ অংশে বিশেষ করে মডেল সরকারি কলেজের চৌরাস্তা থেকে কদমতলী এবং হাজীগঞ্জ থানা রোড থেকে কাজিরগাঁও পর্যন্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার ২৩ মে বিকেল থেকে মেলার ভিড় বাড়তে শুরু করলে সড়কে যানবাহনের চাপও বেড়ে যায়। সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার ও মোটরসাইকেলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দূরপাল্লার যানবাহনগুলোকে যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ঢাকা গামী যাত্রী মিন্টু মিয়া জানান, “মেলার কারণে চাঁদপুর-লাকসাম রেললাইন সংলগ্ন সড়কে যানজট তৈরি হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

মেলায় দর্শনার্থীরা এসেছেন ফরিদগঞ্জ, রামগঞ্জ, মতলব, কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে। সবাই মেলার পরিবেশ উপভোগ করতে এলেও যানজটে আটকে থেকে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিকল্প সড়কে গাড়ি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সচেতন মহল বলছেন, এমন বড় আয়োজনকে ঘিরে আগাম পরিকল্পনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা থাকলে দর্শনার্থীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে মেলাটি উপভোগ করতে পারতেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে কুটির শিল্প মেলা: দর্শনার্থীর ভিড়ে সড়কে যানজট

আপডেট : ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫