ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে দীর্ঘদিনের ভূমি বিরোধের তাৎক্ষণিক মীমাংসা: আদালতের সরেজমিন পরিদর্শনে খুশি বিচারপ্রার্থীরা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান এক ভূমি বিরোধ আদালতের সরেজমিন পরিদর্শনে তাৎক্ষণিকভাবে মীমাংসা হয়েছে। শুক্রবার (২৩ মে) হাজীগঞ্জ উপজেলার পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি সংশ্লিষ্ট দেওয়ানী মামলার শুনানির অংশ হিসেবে চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মোঃ আবদুল আলীম নিজেই সরেজমিনে পরিদর্শনে যান। তিনি উপস্থিত সকল পক্ষের সম্মতিতে বিরোধপূর্ণ জমির সীমানা চিহ্নিত করে দেন এবং চূড়ান্ত মীমাংসা করেন।

এ সময় মামলার বাদী ও বিবাদী, উভয়পক্ষের আইনজীবী, আদালতের পেশকার, সার্ভেয়ার, পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিচারকের জনকল্যাণমূলক এই উদ্যোগে উভয় পক্ষ আবেগআপ্লুত হয়ে পড়েন। পরস্পরকে আলিঙ্গন করে ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেন তারা।

স্থানীয়রা জানান, আদালতের এ ধরনের মাঠ পর্যায়ের হস্তক্ষেপে জনগণ দ্রুত, স্বল্প খরচে এবং ন্যায়সঙ্গত সমাধান পাচ্ছেন। তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

জানা যায়, কিছুদিন আগে মামলার বাদী আদালতে আবেদন করে জমির সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির অনুরোধ জানান। দেওয়ানী কার্যবিধি ১৯০৮-এর অর্ডার ১৮, রুল ১৮ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) আইনের আওতায় করা ওই আবেদনে বিবাদীপক্ষ কোন আপত্তি না জানালে আদালত সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেন।

এই সরেজমিন পরিদর্শন ও ত্বরিত মীমাংসার মাধ্যমে সংশ্লিষ্ট জমি বিরোধের স্থায়ী সমাধান হয়। এতে আদালতের প্রতি বিচারপ্রার্থীদের আস্থা ও সন্তুষ্টি আরও দৃঢ় হয়।

এ সময় উপস্থিত ছিলেন—বাদী মোঃ শফিকুর রহমান, বিবাদী মোঃ মমিনুল হক তালুকদার, এডভোকেট মোঃ নূরুল হক, এডভোকেট মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে দীর্ঘদিনের ভূমি বিরোধের তাৎক্ষণিক মীমাংসা: আদালতের সরেজমিন পরিদর্শনে খুশি বিচারপ্রার্থীরা

আপডেট : ০৯:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫