উৎসবমুখর পরিবেশে হাজীগঞ্জ উপজেলা মডেল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (মডেল ফারিয়া) নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ মে) বিকাল ৩টায় হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই নির্বাচনী আয়োজন।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় আয়োজিত এ নির্বাচনে ২২০ জন ভোটারের মধ্যে ২০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে নির্বাচিত হন মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. ইয়াহিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নাজিমুদ্দিন। দপ্তর সম্পাদক নির্বাচিত হন মো. শাহিদুর রহমান, অর্থ সম্পাদক মো. হানজালা এবং প্রচার সম্পাদক পদে দায়িত্ব পান হরিপদ রায়।
নির্বাচন পরিচালনা করেন হাজীগঞ্জ ম্যানেজারস ফোরামের সভাপতি মো. সাইফুল ইসলাম। সহ-নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফারমাসিয়া সভাপতি বাচ্চু মিয়া, ম্যানেজারস ফোরামের সদস্য মনোয়ারুল কবির (একমি), রেজাউল করিম, হেলথ কেয়ারের আজিজুর রহমান, বায়োফর্মার মাহবুব এবং জিসকে ফার্মাসিউটিক্যালসের তানজির।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ফারিয়ার কার্যক্রম আরও গতিশীল হবে।




















