ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান: দালালকে হাতেনাতে আটক

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে অবৈধভাবে দালালি করার অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে মোবাইল কোর্ট। শনিবার, ২৪ মে ২০২৫ খ্রিস্টাব্দে জেলা প্রশাসনের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালীন সময় হাসপাতালের ভেতরে এক ব্যক্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা করে ব্যক্তিগত লাভের আশায় অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারার অধীনে ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

একই সঙ্গে তাকে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে খানপুর হাসপাতাল বা তার আশপাশে তাকে দেখা গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে জনগণ নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান: দালালকে হাতেনাতে আটক

আপডেট : ০৯:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫