ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী, হাসপাতালে ভর্তি

 রামগঞ্জে রাতে রিকশাযোগে বাড়ি ফেরার পথে এক প্রিন্টিং ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের নাম শ্রীবাস চন্দ্র নাথ (৩৫)। তিনি রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামের বাসিন্দা ও স্থানীয়ভাবে একটি প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে আলীপুর পোল এলাকা থেকে রিকশায় করে বাড়ির পথে রওনা দেন শ্রীবাস। পথে নাগাদের পোল এলাকায় পৌঁছালে হঠাৎ ৩-৪ জন অজ্ঞাত যুবক রিকশার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্রের মুখে তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শ্রীবাস বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান হাত ও ডান পায়ে এলোপাতাড়ি কোপ দেয়।

রক্তাক্ত অবস্থায় শ্রীবাস কোনোভাবে বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তার হাতে ৮টি ও পায়ে ৫টি সেলাই দেন।

আহতের পরিবার জানায়, ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা প্রায় ২৭ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় তার স্ত্রী স্মৃতি রানী ভৌমিক রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রামগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রামগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী, হাসপাতালে ভর্তি

আপডেট : ০১:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫