ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রবাসী অধিকার পরিষদের তিন নেতাকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসী অধিকার পরিষদের তিন নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
রবিবার (২৫ মে) বিকালে হাজীগঞ্জের খাওয়া দাওয়া চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নেয়ামত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন দুবাই প্রবাসী জাকির খান এবং প্রবাসী অধিকার পরিষদ, জেদ্দা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরাম এইচ জিদান। অনুষ্ঠানের শুরুতেই তিনজন প্রবাসী নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, প্রবাসী অধিকার পরিষদ ও ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সংগঠনের কার্যক্রমকে আরও তৎপর ও গতিশীল করার প্রয়োজন রয়েছে বলেও আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন–
হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল, তাকবির, অর্থ সম্পাদক শাহপরান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিনিধি মাহমুদুল মাহিম, নূর ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে প্রবাসী অধিকার পরিষদের তিন নেতাকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আপডেট : ১১:২১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫