ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৬ মে ২০২৫ তারিখ, সকাল ১১টা ৩০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে মাদকবিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কচুয়ার বাইছারা এলাকা থেকে দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইব্রাহিম (৪৩) ও ইউনুস (৪০) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান এই অভিযানে নিয়মিত গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫