ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সর্বোচ্চ রেকর্ড” ২২ হাজারের গরুর হাট নিলেন ২ লাখ ২২ হাজার ৭শ!

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 29

চাঁদপুরের শাহরাস্তিতে কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটের ইজারায় সরকারি দর ২২ হাজার থেকে লাফিয়ে ২ লাখ ২২ হাজার ৭শত ২২ টাকা সর্বোচ্চ দরে উঠেছে।

সোমবার (২৬ মে) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পশুর হাট অস্থায়ী লিজ প্রদানকালে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার মোট ২১টি হাটের অস্থায়ী লিজ প্রদানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। (২৬ মে,২০২৫) সোমবার পর্যায়ক্রমে বিভিন্ন বাজারের ডাক সম্পন্ন হওয়ার প্রাক্কালে উপজেলার টামটা রাঢ়া মৌলভি বাজারের অস্থায়ী লিজ নিতে মোট ৯ জন দরপত্র ক্রয় করে ডাকে অংশ নেন।

বাজারটির সরকারি ইজারা মূল্য ২২ হাজার ৬শ টাকা এবং দরপত্র মূল্য ৫০০ ধরা হয়। এতে মো. জসীম উদ্দিন ২ লাখ ২২ হাজার টাকা সর্বোচ্চ দর বলেন। তার নিকটতম দরদাতা মো. শরিফ হোসেন পাটোয়ারী বলেন ২ লাখ ২১ হাজার ৭৫০ টাকা।

পরে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা ২৫০ টাকার ব্যবধানে সর্বোচ্চ দরদাতা হিসেবে জসীম উদ্দিনকে কোরবানি ঈদের অস্থায়ী গরুর বাজার লিজ প্রদান করেন।

এসময় নির্বাহী অফিসার জসীমকে ডেকে সতর্ক করে বলেন, সরকারি নির্দেশনার বাইরে হাসিল নেওয়া হলে বা শর্ত ভঙ্গ করলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এসময়ে লিজ কমিটির সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে সর্বোচ্চ রেকর্ড” ২২ হাজারের গরুর হাট নিলেন ২ লাখ ২২ হাজার ৭শ!

আপডেট : ১১:১৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫