ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বাংলাদেশ সেনাবাহিনীর এক সফল অভিযানে কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় কুষ্টিয়া জেলার একটি গোপন আস্তানা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ দেশের “তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসী”র মধ্যে অন্যতম। তারা দীর্ঘদিন ধরে ‘সেভেন স্টার’ নামক কুখ্যাত সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেনাবাহিনী রাজধানীর হাতিরঝিল এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে, যেখানে সুব্রত বাইনের অপর দুই সহযোগী—শ্যুটার আরাফাত ও শরীফ—কে আটক করা হয়।
অভিযানকালে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।
এই সফল অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ পুলিশ একযোগে কাজ করে। সেনাবাহিনীর দক্ষ অভিযানে কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই অভিযানের সফল সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত। এছাড়াও, সাধারণ জনগণকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র – সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার

আপডেট : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫