ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকিলায় চাঁদা না দেওয়ায় প্রবাসী পরিবারের উপর হামলা, থানায় অভিযোগ

হাজীগঞ্জে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে নির্মাণ কাজে বাধা, হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী আমেনা , স্বামী মোতালেব হোসাইন – একজন সৌদি প্রবাসী। তিনি অভিযোগে জানান, হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের উত্তর পাশে গত প্রায় পাঁচ বছর আগে তিনি ও তার স্বামী ৪ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে সেই জমি ভোগ দখলে রয়েছেন। সম্প্রতি তিনি উক্ত জমির উপর একটি পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই এলাকার মিলন (৩৫), সাগর (২২), রবি (২১) ও শাহাদাৎ (২০) নামের চারজনসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন যুবক ওই জমির উপর এসে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা না দিলে ভবন নির্মাণে বাধা দেওয়া হবে বলে হুমকি দেয় তারা।

গত ২৭ মে সকাল আনুমানিক সাড়ে ৮টায় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে নির্মাণস্থলে এসে জোরপূর্বক কাজ বন্ধ করে দেয় এবং আমেনা ও সেখানে কর্মরত শ্রমিকদের হুমকি প্রদান করে। চাঁদা না দিলে ভবনের কাজ বন্ধ রাখার হুমকি দেয় তারা।

এ ঘটনায় নিরুপায় হয়ে আমেনা হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

জানা যায়, এই মিলনের বিরুদ্ধে ২০২২ সালে চাঁদা দাবির অভিযোগে আরো একটি অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভুগী।

এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিলন বলেন, আমি মানুষের থেকে বালু দিয়ে ভরাটের কাজ নিয়ে কাজ করি, তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাকিলায় চাঁদা না দেওয়ায় প্রবাসী পরিবারের উপর হামলা, থানায় অভিযোগ

আপডেট : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫