ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

আগামীকাল ২৯ মে (বৃহস্পতিবার) বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

দিবসটি উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এবং আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি জানানো হবে গভীর শ্রদ্ধা। সকালে “শান্তিরক্ষী দৌড়/র‌্যালি–২০২৫” এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাংলাদেশ দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখন পর্যন্ত বিশ্বের ৪৩টি দেশে ৬৩টি মিশনে সফল অংশগ্রহণ করেছে বাংলাদেশ। বর্তমানে ১০টি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন ৫,৮১৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী, যার মধ্যে রয়েছেন ৪৪৪ জন নারী। এ পর্যন্ত শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন ১৬৮ জন।

এ বছর ২ জন আহত শান্তিরক্ষীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র, প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বিভিন্ন বেসরকারি চ্যানেলে টক-শো ও প্রামাণ্যচিত্র। এতে তুলে ধরা হবে শান্তিরক্ষায় বাংলাদেশের অসামান্য অবদান।

আহত শান্তিরক্ষীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্বসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আগামীকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

আপডেট : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫