ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসির কাজ করার সময় ভবন থেকে নিচে পড়ে হাজীগঞ্জের যুবকের মৃ*ত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • 36
রাজধানীতে পাঁচতলা ভবনে এসির কাজ করার সময় নিচে পড়ে হাজীগঞ্জের আব্দুর রহমান মির্জা (২৩) নামে এক এসি যুুবকেরর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের মির্জা বাড়ির ফিরোজ মির্জার ছেলে।

জানা গেছে, গত কয়েক বছর যাবৎ ঢাকায় থেকে এসি-ফ্রিজের কাজ করেন আব্দুর রহমান মির্জা। মঙ্গলবার বিকালে তিনি পাঁচতলার কার্ণিশে এসির আউটডোর মেশিন বসাতে গিয়ে অসাবধানবশত পা পিছলে নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।

এ দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুর রহমান। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে গ্রামের বাড়ি হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের মির্জা বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সকাল ১১টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের স্বজন শিক্ষক মো. গোলাম গাউস জানান, ৭/৮ মাস পূর্বে বিয়ে করেছিলেন আব্দুর রহমান মির্জা। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকার লোকজন শোকাহত।

বিষয়টি নিশ্চিত করে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল প্রধানীয়া জানান, ঢাকায় এসির কাজ করা অবস্থায় পাঁচতলা ভবন থেকে পড়ে মারা গেছে আব্দুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এসির কাজ করার সময় ভবন থেকে নিচে পড়ে হাজীগঞ্জের যুবকের মৃ*ত্যু

আপডেট : ০৪:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫