মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় লন্ডনের একটি হলে আয়োজিত এ মাহফিলে সরাসরি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে তিনি শহীদ জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
তারেক রহমান বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের মানুষের আশা-ভরসার প্রতীক। তার আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন আমাদের আগামী দিনের পথচলার প্রেরণা।”
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি এবং গুম, খুনসহ নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজনে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন




















