ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাস ধরে কমিটিবিহীন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল : হতাশায় পদপ্রত্যাশীরা

চাঁদপুরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল গত ৯ মাস ধরে সাংগঠনিক কমিটি ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে হাজীগঞ্জ উপজেলা, পৌরসভা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত কোনো নতুন কমিটি গঠিত না হওয়ায় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে গত কয়েকদিন আগে জেলা থেকে বেশ কয়েকটি কলেজের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্তির পর থেকেই সংগঠনের নিয়মিত কর্মসূচি, সদস্য সংগ্রহ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সংগঠন গঠন এবং রাজনৈতিক প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে ছাত্রদলের প্রতি আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম, আর হতাশ হয়ে পড়ছেন নেতৃত্ব প্রত্যাশী সক্রিয় কর্মীরা।

হাজীগঞ্জ পৌর ছাত্রদলের এক পদপ্রত্যাশী নেতা বলেন,
“ছাত্র রাজনীতিতে বয়স একটা বড় বিষয়। আমরা যারা অনেক বছর ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি, তারাও এখন সময় হারাচ্ছি। নতুন কমিটি না হলে হয়তো ছাত্র রাজনীতির বাইরেই চলে যেতে হবে।”

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার বলেন, “একটা রেগুলার কমিটি না থাকলে সংগঠনের গতি থাকে না। কর্মীরা দিকনির্দেশনা পায় না। আমি আশা করি, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দ্রুত একটি কার্যকর কমিটি গঠন করা হবে।”

একজন ইউনিয়ন ছাত্রদলের নেতা বলেন, “নতুন কমিটিতে যেন বাইরের বা অপ্রকাশিত কেউ না এসে পড়ে। যারা মাঠে কাজ করেছে, মিছিলে হামলায় সামনে থেকেছে—তাদেরই মূল্যায়ন হোক।”

আরেক ওয়ার্ড পর্যায়ের কর্মী বলেন, “সংগঠন ছাড়া আমরা অভিভাবকহীন। স্থানীয়ভাবে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও দিকনির্দেশনা নেই। দ্রুত নতুন কমিটি হলেই সক্রিয়তা ফিরে আসবে।”

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাজীগঞ্জের সব ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে সরাসরি কোনো কারণ না থাকলেও স্থানীয় নেতাকর্মীরা জানান, বেশিরভাগ কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল, নিষ্ক্রিয়তা ও গ্রুপিং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ছাত্রদল বিএনপির ছাত্রসংগঠন হিসেবে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলে। হাজীগঞ্জ একটি রাজনৈতিকভাবে সচেতন উপজেলা হওয়ায় এখানে ছাত্রদলের সাংগঠনিক স্থবিরতা শুধু স্থানীয় নয়, বরং কেন্দ্রীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন প্রবীণ রাজনীতিবিদরা।

তৃণমূলের বার্তা স্পষ্ট— সময় গড়ালে ক্ষতি হবে দলেরই। এখন প্রয়োজন সঠিক নেতৃত্বে গঠিত একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও মেধাভিত্তিক কমিটি, যা ছাত্রদলকে হাজীগঞ্জে আবারও মাঠে ফিরিয়ে আনবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

৯ মাস ধরে কমিটিবিহীন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল : হতাশায় পদপ্রত্যাশীরা

আপডেট : ১০:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫