ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ষাটনল ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃ*ত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বিএনপির ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকালে ষাটনল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক তুখোড় ছাত্রনেতা নুরুল হক জিতু।
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও বিএনপি নেতা কামরুজ্জামান বাবুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মনির হোসেন প্রমুখ। আরো বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ, ষাটনল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রনি হোসেন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল মিয়াজি, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির মুন্সি, ষাটনল ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ লিটন, মোঃ ফরহাদ, মোঃ সিয়াম, দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ এখনো শেষ হয় নি। জাতীয়তাবাদের সংগ্রাম চলছে চলবে এবং জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে না দিলে সংগ্রাম চলতে থাকবে বলে মন্তব্য করেন বক্তারা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ষাটনল ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃ*ত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা 

আপডেট : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫