ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ চেকপোস্ট, ৯ মোটরসাইকেল চালককে জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক আইন বাস্তবায়নের অংশ হিসেবে আজ মঙ্গলবার যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং ধেররা বাজার পুলিশ ফাঁড়ির সমন্বয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়।

অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় মোট ২৫০টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ফিটনেস বিহীন যানবাহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিশেষ করে লাইসেন্স না থাকায় ৯ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মোট ৩৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ চেকপোস্ট, ৯ মোটরসাইকেল চালককে জরিমানা

আপডেট : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫