ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যুবদল নেতা কাজী জসিমের মাতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক

হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিনের মা তহুরের নেছা (৭৬) আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইলাইহে রাজিউন)। মঙ্গলবার সকালে তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামের কাজী বাড়ির মৃত এএইচএম মহিউদ্দিনের স্ত্রী। এদিন বাদ আছর নিজ বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনি’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে কাজী জসিম উদ্দিনের মা তহুরের নেছার মৃত্যুতে শোকপ্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয় ইঞ্জি. মমিনুল হক।
এছাড়াও শোকপ্রকাশ করেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, জিয়া পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ-সহযোগি সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যুবদল নেতা কাজী জসিমের মাতৃবিয়োগ, বিভিন্ন মহলের শোক

আপডেট : ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫